ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অ্যাটর্নি জেনারেল থেকে আইনমন্ত্রী হলেন আসাদুজ্জামান, ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

অ্যাটর্নি জেনারেল থেকে আইনমন্ত্রী হলেন আসাদুজ্জামান, ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশ

অ্যাটর্নি জেনারেল থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। মন্ত্রী হওয়ার খবরে তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই স্থানীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। রাতে ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে দলীয় নেতাকর্মীরা রঙ ছিটিয়ে উদযাপন করেন এবং শৈলকুপা উপজেলা শহরের চার রাস্তার মোড়ে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অতীতের মতোই কার্যকর ভূমিকা রাখবেন এই নবনিযুক্ত মন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হন আসাদুজ্জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সালেহ মো. মতিয়ার রহমান পান ৫৫ হাজার ৫৭৭ ভোট।

মো. আসাদুজ্জামান ১৯৭১ সালের জানুয়ারিতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালে এসএসসি ও ১৯৮৯ সালে এইচএসসি পাস করেন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১৯৯৫ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা শুরু করেন। ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। কর্মজীবনের শুরুতে বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে কাজ করেন এবং পরে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের চেম্বারে দীর্ঘদিন কাজ করে সেখানে অংশীদার হন।

তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ও জটিল মামলায় সফল অংশগ্রহণের মাধ্যমে তিনি আইনি মহলে সুপরিচিতি অর্জন করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০২ মে ২০২৬

অ্যাটর্নি জেনারেল থেকে আইনমন্ত্রী হলেন আসাদুজ্জামান, ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশ

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ