ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন মুখ অমিত

রাজনীতিতে ইতিহাস : ‘মামা-ভাগ্নে’ একই মন্ত্রিসভায়

সিরাজুল ইসলাম
সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজনীতিতে ইতিহাস : ‘মামা-ভাগ্নে’ একই মন্ত্রিসভায়
অনিন্দ্য ইসলাম অমিত, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে এম এ মুহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় একঝাঁক নতুন ও অভিজ্ঞ মুখের সমন্বয় হচ্ছে। মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য ফোন পেয়েছেন যশোরের জনপ্রিয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত। একই দিনে সিরাজগঞ্জের রাজনীতিতে ইতিহাস গড়ে, সম্পর্কের ভিত্তিতে মামা ও ভাগ্নে—দুই সংসদ সদস্য—একসঙ্গে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।

যশোর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী অনিন্দ্য ইসলাম অমিত তার বাবা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তারিকুল ইসলামএর পদাঙ্ক অনুসরণ করছেন। অমিতের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত জানিয়েছেন, বঙ্গভবনে শপথের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র অমিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসা ও সামাজিক কাজে সক্রিয় অমিত ‘দৈনিক লোকসমাজ’ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিরাজগঞ্জের ইতিহাসে এবারই প্রথম একই সঙ্গে দুজন প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। তারা হলেন বিএনপির প্রবীণ নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে এম এ মুহিত।

ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত। তিনি ২০০১ সালেও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। এবার পূর্ণমন্ত্রী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন এবং সম্ভাব্যভাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

এম এ মুহিত সিরাজগঞ্জ-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। তিনি সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এম এ মতিনএর ছেলে। মুহিত প্রতিমন্ত্রী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন এবং টেলিযোগাযোগ বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন এমন গুঞ্জন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজনীতিতে ইতিহাস : ‘মামা-ভাগ্নে’ একই মন্ত্রিসভায়

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ