ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিমানবন্দরে গ্রেপ্তার টঙ্গী যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিমানবন্দরে গ্রেপ্তার টঙ্গী যুবলীগ নেতা
সাবেক কাউন্সিলর - বিল্লাল হোসেন মোল্লা

গাজীপুরের টঙ্গীর আলোচিত যুবলীগ নেতা ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে দেশত্যাগের প্রাক্কালে তাকে আটক করা হয়। পরে মধ্যরাতে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি টঙ্গী পশ্চিম থানাধীন ছালামত মোল্লা রোডের বাসিন্দা মমিন মোল্লার ছেলে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা এই নেতাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এলাকায় আলোচিত কয়েকটি মামলার তদন্তে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

পুলিশ আরও জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ নজরদারির পর রোববার রাতে বিদেশে পালানোর চেষ্টাকালে তাকে শনাক্ত করে আটক করা হয়।

সূত্রের তথ্য অনুযায়ী, ওই রাতে ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী Malaysia Airlines-এর এমএইচ-১৯৭ ফ্লাইটে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ইমিগ্রেশন চেকপোস্টে যাচাই-বাছাইয়ের সময় তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার তথ্য সামনে এলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহীন খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, টঙ্গী পশ্চিম থানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে থানায় আনা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিমানবন্দরে গ্রেপ্তার টঙ্গী যুবলীগ নেতা

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ