ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভোটে হেরে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ফেরত চাইছেন টাকা

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোটে হেরে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ফেরত চাইছেন টাকা
চিত্র : সংগৃহীত

ভোট কেনার জন্য ভোটারদের টাকা দিয়েছিলেন এক প্রার্থী, কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্বাচনে পরাজিত হন। এরপরই ঘটেছে অদ্ভুত কাণ্ড—পরাজিত প্রার্থীর স্ত্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অবৈধভাবে প্রদত্ত টাকা ফেরত চাইতে শুরু করেছেন। রীতিমতো তালিকা তৈরি করে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এই ঘটনায় নেটদুনিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে এবং সমালোচনার ঝড় বইছে। ঘটনাটি ভারতের তেলেঙ্গানা রাজ্য-এর।

জানা যায়, সম্প্রতি রাজ্যের পৌর নির্বাচনে মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী জাদি তিরুপতি। মাত্র ১৬ ভোটের ব্যবধানে নির্বাচনে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

ফল ঘোষণার পর তিরুপতি ও তার পরিবারের সদস্যরা গভীর হতাশায় পড়ে যান। যেসব ভোটার টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত চাইতে শুরু করেন তার স্ত্রী রূপা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, রূপা ভোটারদের কাছে সৃষ্টিকর্তার নামে শপথ করাচ্ছেন এবং বলছেন, “শপথ করে বলুন ভোট দিয়েছেন কি না।” অভিযোগ রয়েছে, যারা ভোট দেননি, তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি ফেরত নিচ্ছেন।

ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নির্বাচনে প্রার্থীর পক্ষ থেকে ভোটারদের অর্থের প্রলোভন দেখানো নির্বাচনি বিধি এবং গণতান্ত্রিক নীতির পরিপন্থি। এই ঘটনা তেলেঙ্গানার স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিয়েছে এবং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভোটে হেরে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ফেরত চাইছেন টাকা

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ভোট কেনার জন্য ভোটারদের টাকা দিয়েছিলেন এক প্রার্থী, কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্বাচনে পরাজিত হন। এরপরই ঘটেছে অদ্ভুত কাণ্ড—পরাজিত প্রার্থীর স্ত্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অবৈধভাবে প্রদত্ত টাকা ফেরত চাইতে শুরু করেছেন। রীতিমতো তালিকা তৈরি করে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এই ঘটনায় নেটদুনিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে এবং সমালোচনার ঝড় বইছে। ঘটনাটি ভারতের তেলেঙ্গানা রাজ্য-এর।

জানা যায়, সম্প্রতি রাজ্যের পৌর নির্বাচনে মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী জাদি তিরুপতি। মাত্র ১৬ ভোটের ব্যবধানে নির্বাচনে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

ফল ঘোষণার পর তিরুপতি ও তার পরিবারের সদস্যরা গভীর হতাশায় পড়ে যান। যেসব ভোটার টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত চাইতে শুরু করেন তার স্ত্রী রূপা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, রূপা ভোটারদের কাছে সৃষ্টিকর্তার নামে শপথ করাচ্ছেন এবং বলছেন, “শপথ করে বলুন ভোট দিয়েছেন কি না।” অভিযোগ রয়েছে, যারা ভোট দেননি, তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি ফেরত নিচ্ছেন।

ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নির্বাচনে প্রার্থীর পক্ষ থেকে ভোটারদের অর্থের প্রলোভন দেখানো নির্বাচনি বিধি এবং গণতান্ত্রিক নীতির পরিপন্থি। এই ঘটনা তেলেঙ্গানার স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিয়েছে এবং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ