খুলনা জেলা পুলিশ লাইন্সে এক সংক্ষিপ্ত ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন খুলনা জেলার মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
আজ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাব-ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর, কনস্টেবল থেকে এএসআই (নি:) এবং কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত সদস্যদের আনুষ্ঠানিকভাবে নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
পদোন্নতি প্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি দায়িত্ব ও কর্তব্যের পরিধি আরও বাড়িয়ে দেয়। নতুন পদে থেকে পেশাদারিত্ব, সততা এবং নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আনিসুজজামানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানটি পদোন্নতি প্রাপ্ত সদস্যদের জন্য ছিল গর্ব ও আনন্দের মুহূর্ত। নতুন দায়িত্ব পালনে তারা আরও আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন