বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ‘জনমত নিউজ ২৪’ নামের একটি ফেসবুক পেজ থেকে তাঁর ছবি ব্যবহার করে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ দাবি করেছে, এসব তথ্য ভিত্তিহীন ও মিথ্যা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভুয়া ফটোকার্ডগুলো শেয়ার করে আসিফ লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই নানা সংবাদ নিয়ে আলোচনা হয়। ইন্ডাস্ট্রিতে মজা করে একে ‘ফেকবুক’ বলা হয়। দীর্ঘদিন ধরে ভুয়া খবরের শিকার হলেও তিনি কখনও গুরুত্ব দেননি। তবে সম্প্রতি কিছু ভুঁইফোড় নিউজ চ্যানেল তাঁর ছবি ব্যবহার করে মনগড়া বক্তব্য প্রচার করছে এবং অনেকে সেগুলো সত্য ভেবে মন্তব্য করছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নিয়মিত অসত্য প্রচারের ফলে একসময় মিথ্যা খবরও সত্য বলে প্রতিষ্ঠিত হওয়ার ঝুঁকি তৈরি হয়, যা ব্যক্তিগত জীবনকে বিব্রত করে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে বিষয়টি প্রকাশ্যে জানানোর প্রয়োজন অনুভব করেছেন বলেও জানান তিনি।
আসিফ বলেন, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বাংলাদেশের হেড রিসার্চার সায়েম হাসান স্বপ্রণোদিত হয়ে তাঁকে ফোন করে অপপ্রচারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কিছু অসৎ মাধ্যম ইচ্ছাকৃতভাবে এসব গুজব ছড়াচ্ছে এবং যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানটি তাঁকে জানিয়েছে যে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ গুজব। তিনি ধারণা করছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব প্রচার করা হচ্ছে।
গুজব রটনাকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে আসিফ বলেন, নিচে থাকা ফটোকার্ডগুলো অসভ্যদের কাজ, যাদের জন্ম ও মৃত্যু ডাস্টবিনে। একইসঙ্গে নিঃস্বার্থভাবে তথ্য দিয়ে সহযোগিতা করায় রিউমর স্ক্যানারকে ধন্যবাদ জানান তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন