১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ লাইন্স, থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ক্যাম্প ও সকল ইউনিটের ইনচার্জগণসহ পুলিশ সদস্যগণের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়। মাস্টার প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মোঃ ফরহাদ সরদার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বান্দরবান পার্বত্য জেলা।
এ সময় পুলিশ সুপার মহোদয়, প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন, সকলকে জনবান্ধব ও পুলিশ বান্ধব হওয়ার জন্য নির্দেশনা দেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় আরো বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় বান্দরবান জেলা পুলিশকে টিম ওয়ার্কের মাধ্যমে আরো বলিষ্ঠ ভাবে কাজ করতে হবে এবং পুলিশকে ন্যায়, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে জনসাধারণকে সেবা নিশ্চিত করতে হবে।
উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পুলিশ লাইন্স, থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ক্যাম্প ও সকল ইউনিটের ইনচার্জগণসহ পুলিশ সদস্যগণ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন