ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইডেনে ইংল্যান্ডকে ঘাম ছুটিয়ে ২৪ রানে হারলো ইতালি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ইডেনে ইংল্যান্ডকে ঘাম ছুটিয়ে ২৪ রানে হারলো ইতালি

ক্রিকেটে নবাগত দল ইতালি সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে পরাশক্তি ইংল্যান্ডকে রীতিমতো রোমাঞ্চকর লড়াইয়ে টেনে নিয়ে গেলেও শেষ পর্যন্ত ২৪ রানে পরাজিত হয়েছে।

ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ক্রিকেটে নতুন হলেও হ্যারি ব্রুকের ইংল্যান্ডকে হাই স্কোরিং ম্যাচে বেশ ভালোভাবেই চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে। অনেকেই মনে করেছিলেন শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা ইংল্যান্ড সহজেই জয়ী হবে, কিন্তু ইতালিয়ানরা তাদের ভুল প্রমাণ করে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে।

এই জয়ের মাধ্যমে 'সি' গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইংল্যান্ড সুপার এইটে উত্তরণ নিশ্চিত করেছে। চারটি ম্যাচ খেলে ইংল্যান্ড সংগ্রহ করেছে ৬ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচেই ৬ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। গ্রুপ পয়েন্ট তালিকায় ইতালি ও স্কটল্যান্ড রয়েছে দুই পয়েন্ট নিয়ে, আর নেপাল কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে সাতটি উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন উইল জ্যাকস, যিনি মাত্র ২২ বলে তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে অপরাজিত ৫৩ রান সংগ্রহ করেন। এছাড়া টম ব্যান্টন করেন ৩০, ফিল সল্ট ২৮, স্যাম কারান ২৫ এবং বেথেল জ্যাকব ২৩ রান যোগ করেন।

২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইতালি দলীয়ভাবে ১৮০ রানে থেমে যায়। তবে তাদের এই সংগ্রহ ছিল অত্যন্ত প্রশংসনীয়। বেন মানেতি মাত্র ২৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন, যার মধ্যে ২২ বলেই তিনি অর্ধশত পূরণ করেছিলেন। গ্রান্ট স্টেয়ার্ট ব্যাট হাতে আগ্রাসী থেকে ২৩ বলে ৪৫ রান তুলেন। জাস্টিন মোস্কা ৩৪ বলে ৪৩ রান করে দলের সংগ্রহে উল্লেখযোগ্য অবদান রাখেন।

ইংল্যান্ডের বোলিং বিভাগে জেমি ওভারটন ও স্যাম কারান সমানভাবে তিনটি করে উইকেট শিকার করেন। পেসার জোফরা আর্চার পান দুটি উইকেট।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইডেনে ইংল্যান্ডকে ঘাম ছুটিয়ে ২৪ রানে হারলো ইতালি

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ