ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ব্রেন টিউমার অপসারণ

তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
অভিনেত্রী - তানিয়া বৃষ্টি

অভিনেত্রী তানিয়া বৃষ্টি-র অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে এ অপারেশন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ।

তিনি জানান, বিকেল চারটার দিকে তানিয়া বৃষ্টিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং রাত আটটা চল্লিশ মিনিটে অস্ত্রোপচার শেষ হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মাথায় থাকা টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।

গত শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অস্ত্রোপচারের বিষয়টি জানান অভিনেত্রী। সেখানে তাকে হাসপাতালের বিছানায় এক তোড়া ফুল হাতে বসে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এ বিষয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল তার মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হচ্ছে।

অভিনেত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় এক বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে, অসুস্থতার এই সময়ে কাজ বা শুটিং সংক্রান্ত কোনো বিষয়ে যোগাযোগ না করার জন্য। বিবৃতিতে বলা হয়, তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

অভিনেত্রী তানিয়া বৃষ্টি-র অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে এ অপারেশন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ।

তিনি জানান, বিকেল চারটার দিকে তানিয়া বৃষ্টিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং রাত আটটা চল্লিশ মিনিটে অস্ত্রোপচার শেষ হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মাথায় থাকা টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।

গত শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অস্ত্রোপচারের বিষয়টি জানান অভিনেত্রী। সেখানে তাকে হাসপাতালের বিছানায় এক তোড়া ফুল হাতে বসে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এ বিষয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল তার মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হচ্ছে।

অভিনেত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় এক বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে, অসুস্থতার এই সময়ে কাজ বা শুটিং সংক্রান্ত কোনো বিষয়ে যোগাযোগ না করার জন্য। বিবৃতিতে বলা হয়, তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ