ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিটে মৃত্যুঝুঁকি রোধে জরুরি সভা অনুষ্ঠিত

আব্দুল হাকিম
আব্দুল হাকিম
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিটে মৃত্যুঝুঁকি রোধে জরুরি সভা অনুষ্ঠিত
ছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আলোচনা সভা

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিট (আরএস) পানে বিষক্রিয়া ও অকাল মৃত্যু প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা জেলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হোমিও চিকিৎসায় স্পিরিটের ব্যবহার প্রসঙ্গটি নতুন করে গুরুত্ব পেয়েছে। কিছু ওষুধে উচ্চমাত্রার অ্যালকোহল ব্যবহৃত হওয়ায় এসব উপাদান বিক্রয়, মজুদ বা প্রদর্শনের ক্ষেত্রে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক।

তিনি মাদক ও স্পিরিটের অপব্যবহার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ তারিক আহমেদ, হোমিও চিকিৎসক রফিকুল ইসলাম ও আসমা আক্তার।

বক্তারা রেক্টিফাইড স্পিরিটের অপব্যবহারের ভয়াবহতা তুলে ধরে বলেন, নেশাজাতীয় দ্রব্য হিসেবে এর ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং এটি পানে মৃত্যুঝুঁকি অত্যন্ত বেশি। অবৈধভাবে স্পিরিট বিক্রয় ও ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির ওপর জোর দেওয়া হয়।

সভায় জানানো হয়, হোমিও চিকিৎসকদের স্পিরিটজাতীয় ওষুধ বিক্রয়, মজুদ বা বিতরণের ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক।

অনুষ্ঠানে ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জামাল, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং জেলার হোমিও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় রেক্টিফাইড স্পিরিটে মৃত্যুঝুঁকি রোধে জরুরি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ