ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুর-২ এ বিপুল ভোটে জয়, এবার মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন শামা ওবায়েদ

শেখ হাচান
শেখ হাচান ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুর-২ এ বিপুল ভোটে জয়, এবার মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন শামা ওবায়েদ
ছবি: শামা ওবায়েদ

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি চূড়ান্ত ফলাফলে জয় পেয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ।

প্রাপ্ত ফল অনুযায়ী, তিনি ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফতে মজলিশের রিকশা প্রতীকের প্রার্থী মো. আকরাম আলী পান ৮৭ হাজার ৯৫৬ ভোট। ফলে ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী বিজয় নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটগ্রহণে নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ফল ঘোষণার পরপরই দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী শামা ওবায়েদের এই বিজয়কে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফরিদপুর অঞ্চলে দলকে সংগঠিত ও সক্রিয় রাখার ক্ষেত্রে তার ভূমিকা দীর্ঘদিন ধরেই আলোচিত।

জাতীয় পর্যায়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এবার তুলনামূলক ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হতে পারে, যেখানে অভিজ্ঞতার পাশাপাশি তরুণ নেতৃত্বকেও গুরুত্ব দেওয়া হবে।

রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে শামা ওবায়েদের নাম সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় থাকতে পারে। তার সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ের সক্রিয়তা এবং কেন্দ্রীয় রাজনীতিতে সম্পৃক্ততা তাকে আলোচনার কেন্দ্রে রেখেছে।

এদিকে বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার নামও সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে আলোচনায় রয়েছে। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ রিংকুর সম্ভাব্য মন্ত্রীত্ব নিয়ে ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শুধু স্থানীয় রাজনীতিই নয়, জাতীয় পর্যায়েও শামা ওবায়েদ রিংকুকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি হবে কি না- সে উত্তর মিলবে আনুষ্ঠানিক ঘোষণার পরই।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ফরিদপুর-২ এ বিপুল ভোটে জয়, এবার মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ