রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আটক শিক্ষক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ জামাল উদ্দিন। তবে প্রাথমিকভাবে অন্য আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশ। জানা গেছে, ৩২ নম্বরে ফুল দিতে এসে তারা আটক হন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের কেউ কথা বলতে রাজি হননি। জানতে চাইলে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, “এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারব না।” তিনি আরও দাবি করেন, কেউ আটক হননি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন