তবে রুবিওর বক্তব্যে রাশিয়া প্রসঙ্গে কোনো উল্লেখ ছিল না। পরিবর্তে তিনি অভিবাসন এবং জলবায়ু বিষয়ে ইউরোপের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের আবাসভূমি হয়তো পশ্চিম গোলার্ধে, কিন্তু আমরা চিরকাল ইউরোপের সন্তান হয়েই থাকব।' তিনি আরও বলেন, 'আমাদের প্রাচীনতম মিত্রদের সঙ্গে একযোগে এগিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র।'
এর আগে শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কে গভীর ফাটল সৃষ্টি হয়েছে।
জার্মান চ্যান্সেলর বলেন, আইনভিত্তিক বিশ্বব্যবস্থা এখন আর টিকে নেই। বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলোর রাজনীতির এই যুগে ইউরোপের স্বাধীনতা আর সুরক্ষিত ও নিশ্চিত নয় বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোকে প্রয়োজনীয় ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান মের্জ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন