ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি নির্বাচিত হওয়ায় টঙ্গীতে মিলাদ ও দোয়া কামনা

মোঃ মেহেদি হাসান সোহাগ
মোঃ মেহেদি হাসান সোহাগ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি নির্বাচিত হওয়ায় টঙ্গীতে মিলাদ ও দোয়া কামনা
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং নব নির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায়, দলীয় নির্দেশনা অনুযায়ী এবং এম মঞ্জুরুল করিম রনির দিকনির্দেশনায় ভোটের পরে কোনো বিজয় মিছিল বা আতশবাজির আয়োজন না করে নিজ নিজ এলাকায় বিশেষ দোয়ার মাধ্যমে বিজয় উদযাপনের নির্দেশ দেওয়া হয়। এ প্রেক্ষিতে গাজীপুর মহানগর ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর (শাহী মসজিদ রোড) বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সবিরুল এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত মিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন বাবু। এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সানি, ৪৫ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াদুদুর রহমান, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাজীবর রহমান, দুবাই শাখা শ্রমিক দলের সভাপতি মোঃ তরিকুল ইসলাম এবং অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

অনুষ্ঠান তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি নির্বাচিত হওয়ায় টঙ্গীতে মিলাদ ও দোয়া কামনা

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং নব নির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায়, দলীয় নির্দেশনা অনুযায়ী এবং এম মঞ্জুরুল করিম রনির দিকনির্দেশনায় ভোটের পরে কোনো বিজয় মিছিল বা আতশবাজির আয়োজন না করে নিজ নিজ এলাকায় বিশেষ দোয়ার মাধ্যমে বিজয় উদযাপনের নির্দেশ দেওয়া হয়। এ প্রেক্ষিতে গাজীপুর মহানগর ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর (শাহী মসজিদ রোড) বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সবিরুল এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত মিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন বাবু। এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সানি, ৪৫ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াদুদুর রহমান, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাজীবর রহমান, দুবাই শাখা শ্রমিক দলের সভাপতি মোঃ তরিকুল ইসলাম এবং অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

অনুষ্ঠান তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ