ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারীতে সংবাদপত্রের স্টিকারযুক্ত গাড়ি ভাঙচুর

মো:সেলিম হোসেন
মো:সেলিম হোসেন Staff Reporter
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নীলফামারীতে সংবাদপত্রের  স্টিকারযুক্ত গাড়ি ভাঙচুর
ছবি: সংবাদপত্রের স্টিকারযুক্ত গাড়ি ভাঙচুর

নীলফামারীতে সংবাদপত্রের  স্টিকারযুক্ত গাড়ি ভাঙচুর

নীলফামারী সদরে সংবাদপত্রের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের আনন্দবাবুর পুল এলাকার মাইক্রোস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ‘দৈনিক খোলা কাগজ’-এর স্টিকার লাগানো কালো রঙের একটি প্রাইভেট কারে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ কয়েকজন যুবক এসে লাঠিসোঁটা দিয়ে আঘাত করেন। এতে গাড়িটির সামনের ও পেছনের কাচ ভেঙে যায় এবং বডির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার খবর পেয়ে নীলফামারী সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক খোলা কাগজের প্রকাশক ও সম্পাদক আহসান হাবিব লেলিন গাড়িটি তাদের প্রতিষ্ঠানের ব্যবহৃত বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গাড়িটি আমাদের প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হয়। কেন এই হামলা করা হয়েছে তা আমরা জানি না। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।’

স্থানীয় সাংবাদিকরা এ ঘটনাকে গণমাধ্যমের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তাদের মতে, সংবাদপত্র সংশ্লিষ্ট যানবাহনে হামলা গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নীলফামারীতে সংবাদপত্রের স্টিকারযুক্ত গাড়ি ভাঙচুর

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ