ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় নির্বাচন কমিশন (ইসি) এসব আসনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন জানিয়েছে, মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ করা আইনগতভাবে সম্ভব নয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম তিনটি পৃথক চিঠি জারি করে এ সংক্রান্ত তথ্য জানান।

চট্টগ্রাম-৪ আসনের ক্ষেত্রে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ (মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ থেকে উদ্ধৃত) অনুযায়ী, প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে মামলাটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়েও একই সিদ্ধান্ত জানানো হয়েছে। আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ থেকে উদ্ধৃত) অনুযায়ী, তিনি নির্বাচনে অংশ নিতে সক্ষম হলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় নির্বাচন কমিশন (ইসি) এসব আসনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন জানিয়েছে, মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ করা আইনগতভাবে সম্ভব নয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম তিনটি পৃথক চিঠি জারি করে এ সংক্রান্ত তথ্য জানান।

চট্টগ্রাম-৪ আসনের ক্ষেত্রে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ (মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ থেকে উদ্ধৃত) অনুযায়ী, প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে মামলাটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়েও একই সিদ্ধান্ত জানানো হয়েছে। আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ থেকে উদ্ধৃত) অনুযায়ী, তিনি নির্বাচনে অংশ নিতে সক্ষম হলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ