ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেট–২ আসনে বড় ব্যবধানে তাহসিনা রুশদীর লুনা বিজয়ী: প্রথম নারী সংসদ সদস্য

ছবি: বিজয়ী তাহসিনা রুশদীর লুনা: প্রথম নারী সংসদ সদস্য

সিলেট–২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বেসরকারি ফলাফলের ভিত্তিতে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। স্বাধীনতার পর এই প্রথম কোনো নারী প্রার্থী এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন।

বেসরকারি ফলাফলে জানা গেছে, ১২৮টি ভোটকেন্দ্রের কেন্দ্রভিত্তিক গণনার পর ধানের শীষ প্রতীকে তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট, যা মোট প্রদত্ত ভোটের প্রায় ৭৪ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. মুনতাছির আলী দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট (২৩.৭ শতাংশ)। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৫১ ভোটে।

এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪০৪ ভোট (০.৯ শতাংশ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৮৯ ভোট (০.৯ শতাংশ) এবং গণফোরামের প্রার্থী সূর্য প্রতীকে পেয়েছেন ৬৬৮ ভোট (০.৪ শতাংশ)।

সিলেট–২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন।

দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক ও নিরপেক্ষ অবস্থানের কারণে কোথাও উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য তাহসিনা রুশদীর লুনা সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী। ফলাফল প্রকাশিত হওয়ার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিলেট–২ আসনে বড় ব্যবধানে তাহসিনা রুশদীর লুনা বিজয়ী: প্রথম নারী সংসদ সদস্য

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সিলেট–২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বেসরকারি ফলাফলের ভিত্তিতে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। স্বাধীনতার পর এই প্রথম কোনো নারী প্রার্থী এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন।

বেসরকারি ফলাফলে জানা গেছে, ১২৮টি ভোটকেন্দ্রের কেন্দ্রভিত্তিক গণনার পর ধানের শীষ প্রতীকে তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট, যা মোট প্রদত্ত ভোটের প্রায় ৭৪ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. মুনতাছির আলী দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট (২৩.৭ শতাংশ)। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৫১ ভোটে।

এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪০৪ ভোট (০.৯ শতাংশ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৮৯ ভোট (০.৯ শতাংশ) এবং গণফোরামের প্রার্থী সূর্য প্রতীকে পেয়েছেন ৬৬৮ ভোট (০.৪ শতাংশ)।

সিলেট–২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন।

দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক ও নিরপেক্ষ অবস্থানের কারণে কোথাও উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য তাহসিনা রুশদীর লুনা সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী। ফলাফল প্রকাশিত হওয়ার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ