সমসাময়িক বিশ্বব্যবস্থা বর্তমানে বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে, গাজা ও মধ্যপ্রাচ্যে মানবিক বিপর্যয় গভীরতর হচ্ছে, ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ বাড়ছে, ভেনেজুয়েলা রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় নিমজ্জিত এবং আর্কটিক অঞ্চলে গ্রিনল্যান্ড ঘিরে নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতা ক্রমেই দৃশ্যমান। এই পরিস্থিতিতে শান্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক শাসনব্যবস্থার প্রচলিত ধারণাগুলো নতুনভাবে প্রশ্নের মুখে পড়েছে।
'বোর্ড অব পিস' ঘোষণা
এই বাস্তবতায় সুইজারল্যান্ডের দাভোসে সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'বোর্ড অব পিস' বা 'শান্তি পরিষদ' নামে নতুন একটি আন্তর্জাতিক উদ্যোগ ঘোষণা করেছেন। ট্রাম্প নিজেই এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার ভাষ্য অনুযায়ী, বোর্ডটি জাতিসংঘের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এবং প্রাথমিকভাবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি স্থাপনকে কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে গ্রহণ করবে।
গাজার পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে—তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা নিশ্চিত করা, ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্গঠন, স্থানীয় রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সমঝোতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল রাজনৈতিক কাঠামো তৈরি করা।
আন্তর্জাতিক সাড়া
এরই মধ্যে সৌদি আরব, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতারসহ বিশ্বের অন্তত ৩৫টি দেশ এই উদ্যোগে যুক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্য প্রকাশ্যেই এ প্রস্তাব থেকে দূরত্ব বজায় রেখেছে। আর চীন ও রাশিয়া এখন পর্যন্ত তাদের অবস্থান স্পষ্ট করেনি। বোর্ডের স্থায়ী সদস্য হতে প্রতিটি দেশকে ১০০ কোটি ডলার অনুদান দেওয়ার শর্ত ও কার্যপরিধি নিয়ে অস্পষ্টতা অনেক মিত্রদেশের মধ্যেও সতর্কতা সৃষ্টি করেছে।
শক্তিনির্ভর শান্তি কাঠামো
গাজা যুদ্ধের এই পরিস্থিতিতে বোর্ডের আত্মপ্রকাশ থেকে এটিই বোঝা যাচ্ছে, বর্তমানে মানবিক সংকটের চেয়ে স্থিতিশীলতা ও ভূরাজনৈতিক স্বার্থই ভবিষ্যতে নতুন শান্তির মানদণ্ড হিসেবে গুরুত্ব পেতে পারে। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্পের অবস্থান বোর্ডের দর্শনকে আরও দৃঢ় করছে। তিনি বারবার বলেছেন, ক্ষমতায় এলে ২৪ ঘণ্টায় যুদ্ধ বন্ধ করবেন। এই প্রতিশ্রুতির ভেতরে ন্যায়বিচার, সার্বভৌমত্ব বা আন্তর্জাতিক আইনের প্রতি আস্থার পরিবর্তে বরং শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতার রাজনীতির ইঙ্গিতই বেশি স্পষ্ট।
ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ড ইস্যু বোর্ডের নীতি বাস্তবায়নের কৌশলী দিককে আরও স্পষ্ট করে। বোর্ড এই স্বার্থগুলোকে বৈধ কূটনৈতিক কাঠামোর মাধ্যমে কার্যকর করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।
জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ
এই প্রেক্ষাপটে জাতিসংঘের ভূমিকা বিশেষভাবে পর্যালোচনার দাবি রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থায় জাতিসংঘ ছিল নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রধান রক্ষক। তবে গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ, গ্রিনল্যান্ড ইস্যু ও ভেনেজুয়েলার পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের ভেটো রাজনীতি সংস্থাটির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ করেছে। ট্রাম্পের 'বোর্ড অব পিস' এই সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে নিজেকে বিকল্প বহুপক্ষীয় কাঠামো হিসেবে উপস্থাপন করছে।
বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ
বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের জন্য এটি বহুমাত্রিক চ্যালেঞ্জ। বাংলাদেশ ঐতিহাসিকভাবে জাতিসংঘকেন্দ্রিক বহুপক্ষীয় কূটনীতির সমর্থক এবং শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদানকারী। এই বাস্তবতায় বাংলাদেশের জন্য জাতিসংঘ সংস্কার প্রশ্নে আরও সক্রিয় ও সুসংহত কূটনৈতিক অবস্থান গ্রহণ জরুরি—বিশেষত নিরাপত্তা পরিষদের ভেটো ব্যবস্থার সংস্কার ইস্যুতে অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রের সঙ্গে জোট গঠনের মাধ্যমে।
একই সঙ্গে উপ-আঞ্চলিক কূটনীতিকে শক্তিশালী করা প্রয়োজন, যাতে শক্তিনির্ভর বৈশ্বিক প্রতিযোগিতায় কৌশলগত ভারসাম্য বজায় রাখা যায়। পাশাপাশি শান্তিরক্ষা, মানবিক কূটনীতি ও জলবায়ু নিরাপত্তার মতো ক্ষেত্রে বাংলাদেশের সঞ্চিত নৈতিক পুঁজিকে বাস্তববাদী কৌশলের সঙ্গে সমন্বয় করে কার্যকরভাবে ব্যবহার করতে পারলে আন্তর্জাতিক পরিসরে দেশের প্রাসঙ্গিকতা আরও সুদৃঢ় করা সম্ভব।
ট্রাম্পের 'বোর্ড অব পিস' বিশ্বকে শান্তির প্রতিশ্রুতি যতটা দেয়, তার চেয়ে বেশি একটি সতর্ক সংকেত দেয় যে, ন্যায়বোধের চেয়ে শক্তির সমীকরণ দ্বারা ভবিষ্যৎ বিশ্বরাজনীতি নিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা প্রবল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন