ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাহুবলে যাত্রীবাহী বাস দুর্ঘটনা: ১ নিহত, ১৫ আহত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী একটি বাস উল্টে এক পথচারীর মৃত্যু ও অন্তত ১৫ জন যাত্রীর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

দুর্ঘটনাটি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডুবাঐ বাজার ঢাকা–সিলেট মহাসড়কে ঘটে। নিহত ব্যক্তি লোকমান (১৮), পিতা আনসার মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো ব-১৫-৫১৯৩ নম্বরের মিতালি পরিবহনের বাসে যাত্রী ওঠা-নামাকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়। বাসটি ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জন যাত্রীকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন মহিলা।

 প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাহুবলে যাত্রীবাহী বাস দুর্ঘটনা: ১ নিহত, ১৫ আহত

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী একটি বাস উল্টে এক পথচারীর মৃত্যু ও অন্তত ১৫ জন যাত্রীর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

দুর্ঘটনাটি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডুবাঐ বাজার ঢাকা–সিলেট মহাসড়কে ঘটে। নিহত ব্যক্তি লোকমান (১৮), পিতা আনসার মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো ব-১৫-৫১৯৩ নম্বরের মিতালি পরিবহনের বাসে যাত্রী ওঠা-নামাকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়। বাসটি ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জন যাত্রীকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন মহিলা।

 প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ