ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বরকলে শান্তিপূর্ণ ভোটগ্রহণ: গণভোটে ‘না’ ভোটে বিপুল ব্যবধান

ইমরান হোসেন
ইমরান হোসেন বরকল উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

বরকলে শান্তিপূর্ণ ভোটগ্রহণ: গণভোটে ‘না’ ভোটে বিপুল ব্যবধান
ছবি: আইমাছড়া চেয়ারম্যান জনাব সুবিমল চাকমার ভোট দানের সময়

বরকল উপজেলা-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১৭টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়।

দুর্গম পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল। সার্বিকভাবে সুশৃঙ্খল পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নির্বিঘ্নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ১৭টি ভোটকেন্দ্রে নিবন্ধিত ভোটার ছিলেন ৪১ হাজার ৬৫৬ জন। এর মধ্যে ৫২ দশমিক ৯৪ শতাংশ ভোটার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশগ্রহণ করেন।

গণভোটের ফলাফলে দেখা যায়, ‘হ্যাঁ’ পক্ষে ভোট পড়েছে ৪ হাজার ৫০৮টি এবং ‘না’ পক্ষে ১৫ হাজার ৮১৭টি ভোট, যা ‘না’ ভোটের বিপুল ব্যবধান নির্দেশ করে।

অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে বৈধ ভোট পড়েছে ২১ হাজার ৩৮৮টি এবং বাতিল হয়েছে ৭১৫টি ব্যালট। প্রাপ্ত ফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান পেয়েছেন ১৯ হাজার ৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের আবু বক্কর ছিদ্দিক পেয়েছেন ১ হাজার ১৩৩ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকের মো. জসিম উদ্দিন পেয়েছেন ৩৩৮ ভোট, লাঙ্গল প্রতীকের অশোক তালুকদার ১৪০ ভোট, কোদাল প্রতীকের জুই চাকমা ১১৪ ভোট, মো. আবুল বাশার বাদশা পেয়েছেন ৬৯ ভোট এবং ফুটবল প্রতীকের পহেল চাকমা পেয়েছেন ৪৯৩ ভোট।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ৪৫ বিজিবি বরকল জোন ও ১২ বিজিবি ছোট হরিনা জোন পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সন্তোষ প্রকাশ করেছে।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও অতনু বড়ুয়া জানান, ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল নিরাপদে সংগ্রহ করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে এবং কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

দুর্গম পাহাড়ি পথ, ভোটকেন্দ্রের দূরত্ব ও যোগাযোগ সমস্যার কারণে কিছু এলাকায় উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বরকলে শান্তিপূর্ণ ভোটগ্রহণ: গণভোটে ‘না’ ভোটে বিপুল ব্যবধান

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ