ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নেতাকর্মীশূন্য জামায়াত কার্যালয়ে হাজির হলেন শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নেতাকর্মীশূন্য জামায়াত কার্যালয়ে হাজির হলেন শফিকুর রহমান

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের আমির শফিকুর রহমান। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার নির্বাচনের দিন যে ধরনের পরিস্থিতি ছিল, আজ সেখানে গিয়ে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে।

নির্বাচন চলাকালীন এবং ভোটগ্রহণ শেষেও সেখানে মধ্যরাত পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু এখন সেখানে খাঁ খাঁ পরিবেশ। আজ সকালে গুটিকয়েক জামায়াত কর্মী ও সাংবাদিককে কার্যালয়ে দেখা গেছে।

গতকালও দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে তারা সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এখন এটি স্পষ্ট যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়যুক্ত হয়েছে বিএনপি এবং তারাই সরকার গঠন করতে যাচ্ছে।

জামায়াত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও এযাবৎকালে তারা যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেগুলোর মাঝে এবারই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে তারা।

দলের আমির শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই ভেতরে চলে যান। জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজের পর দলের নেতারা বৈঠক করবেন। এরপর প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী।

নির্বাচনী ফলাফলের পর জামায়াত কার্যালয়ের এই নীরব পরিবেশ দলটির প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে ব্যবধান স্পষ্ট করে তুলেছে। সরকার গঠনের স্বপ্ন পূরণ না হলেও দলটি তাদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে, যা তাদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নেতাকর্মীশূন্য জামায়াত কার্যালয়ে হাজির হলেন শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের আমির শফিকুর রহমান। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার নির্বাচনের দিন যে ধরনের পরিস্থিতি ছিল, আজ সেখানে গিয়ে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে।

নির্বাচন চলাকালীন এবং ভোটগ্রহণ শেষেও সেখানে মধ্যরাত পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু এখন সেখানে খাঁ খাঁ পরিবেশ। আজ সকালে গুটিকয়েক জামায়াত কর্মী ও সাংবাদিককে কার্যালয়ে দেখা গেছে।

গতকালও দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে তারা সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এখন এটি স্পষ্ট যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়যুক্ত হয়েছে বিএনপি এবং তারাই সরকার গঠন করতে যাচ্ছে।

জামায়াত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও এযাবৎকালে তারা যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেগুলোর মাঝে এবারই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে তারা।

দলের আমির শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই ভেতরে চলে যান। জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজের পর দলের নেতারা বৈঠক করবেন। এরপর প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী।

নির্বাচনী ফলাফলের পর জামায়াত কার্যালয়ের এই নীরব পরিবেশ দলটির প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে ব্যবধান স্পষ্ট করে তুলেছে। সরকার গঠনের স্বপ্ন পূরণ না হলেও দলটি তাদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে, যা তাদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ