ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি।
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, "আমি আমার উষ্ণ শুভেচ্ছা জানাই এবং মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও অগ্রসর ও গভীর করতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। আমি আত্মবিশ্বাসী যে, আমাদের অংশীদারিত্ব সামনের বছরগুলোতে আরও সুযোগ বাড়ানোর পাশাপাশি শক্তিশালী করবে।"
মালদ্বীপের প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করছে। এটি দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক ধারাবাহিকতার ইঙ্গিত দিচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন