ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের চমক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের চমক

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ২৩ রানে পরাজিত করে নিজেদের শক্তি জানান দিয়েছে সিকান্দার রাজার দল।

এই জয়ের পর 'বি' গ্রুপে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে জিম্বাবুয়ে। দুই ম্যাচে চার পয়েন্ট অর্জন করেছে তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে শ্রীলঙ্কা। দুই পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া। এছাড়া চার নম্বরে আয়ারল্যান্ড ও পাঁচ নম্বরে অবস্থান করছে ওমান।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক ট্রাভিস হেড। নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের ওপেনিং জুটিতে আসে ৬১ রান। মাত্র ২১ বলে ৩৫ রান করে আউট হন ওপেনার তাদিয়ানসে মারুমানি। দ্বিতীয় উইকেট জুটি আরও বড় হয়। এবার রায়ান বার্লকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন ওপেনার ব্রায়ান বেনেট। ৩০ রানে থামে বার্লের ইনিংস।

এরপর সিকান্দার রাজাকে নিয়ে ইনিংস শেষ করে আসেন বেনেট। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৫৬ বলে তার ইনিংসে সাতটি চার মারেন। আর ২৫ রানে অপরাজিত থাকেন রাজা। অস্ট্রেলিয়ার পক্ষে মার্কাস স্টোয়নিস ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট নেন।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মুজারাবানি ও ইভান্স মিলে পাওয়ার প্লেতেই নেন চারটি উইকেট। এরপর চাপে পড়া দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো। দুজন মিলে গড়েন ৭৭ রানের জুটি। কিন্তু ম্যাক্সওয়েল ফিরলে আর দলকে জেতাতে পারেননি রেনশো।

ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন ম্যাট রেনশো। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ৩১ রান। আর ট্রাভিস হেড করেন ১৭ রান। দলের বাকি ব্যাটারদের কেউই দশের ঘর স্পর্শ করতে পারেননি। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। তিনটি উইকেট পেয়েছেন ব্র্যাড ইভান্স।

এই জয় জিম্বাবুয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টুর্নামেন্টে তাদের অবস্থানকে শক্তিশালী করেছে। একই সঙ্গে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জন্য এটি একটি বড় ধাক্কা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের চমক

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ