ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেশের মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশের মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর আনন্দ মিছিল ও সভা না করে দেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে বিএনপি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশের বিভিন্ন মসজিদে এই কর্মসূচি পালন করেছে দলটি। এছাড়া সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন বলে তিনি জানান।

বিজয়ের পর উল্লাস-আনন্দের পরিবর্তে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের এই উদ্যোগ বিএনপির একটি ভিন্নধর্মী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেশের মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর আনন্দ মিছিল ও সভা না করে দেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে বিএনপি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশের বিভিন্ন মসজিদে এই কর্মসূচি পালন করেছে দলটি। এছাড়া সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন বলে তিনি জানান।

বিজয়ের পর উল্লাস-আনন্দের পরিবর্তে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের এই উদ্যোগ বিএনপির একটি ভিন্নধর্মী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ