নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে বেসরকারি ভাবে ২০ হাজার ৮৭২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলের ভিত্তিতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, এ আসনের নির্বাচনী লড়াইয়ে উল্লেখযোগ্য ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া।
ভোট গণনা শেষে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নির্বাচনের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত গণনা শেষে বেসরকারি ফলাফলে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন