ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী ডা. জাহিদ হোসেন বেসরকারিভাবে বিজয়ী

ছবি: বিজয়ী প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জ) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন

তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম-এর চেয়ে ১৪ হাজার ৪১৫ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। ১৯৯টি ভোটকেন্দ্রের ফলাফল গণনা শেষে ডা. জাহিদ হোসেন পেয়েছেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। মোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৮২১।

ফলাফল ঘোষণার পর ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় বিজয় মিছিল, আনন্দ সমাবেশ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করায় কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী ডা. জাহিদ হোসেন বেসরকারিভাবে বিজয়ী

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জ) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন

তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম-এর চেয়ে ১৪ হাজার ৪১৫ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। ১৯৯টি ভোটকেন্দ্রের ফলাফল গণনা শেষে ডা. জাহিদ হোসেন পেয়েছেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। মোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৮২১।

ফলাফল ঘোষণার পর ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় বিজয় মিছিল, আনন্দ সমাবেশ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করায় কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ