ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় ভোটের জোয়ার, নওগাঁ-৪ আসনে ডা. টিপুর নিরঙ্কুশ বিজয়

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

মান্দায় ভোটের জোয়ার, নওগাঁ-৪ আসনে ডা. টিপুর নিরঙ্কুশ বিজয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। রিটার্নিং অফিসার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি মোট ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব পেয়েছেন ৯৬ হাজার ৮১৪ ভোট। ফলে ৩৬ হাজার ৯৮৭ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন ডা. টিপু।

নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটারদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ফলাফল ঘোষণার পর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল, সমাবেশ ও আনন্দ-উল্লাসের মাধ্যমে বিজয় উদযাপন করেন। এ সময় নেতাকর্মীরা নবনির্বাচিত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিজয়ের প্রতিক্রিয়ায় ডা. ইকরামুল বারী টিপু বলেন, “এই বিজয় মান্দাবাসীর বিজয়। আমি সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে মান্দাকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় ভোটের জোয়ার, নওগাঁ-৪ আসনে ডা. টিপুর নিরঙ্কুশ বিজয়

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। রিটার্নিং অফিসার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি মোট ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব পেয়েছেন ৯৬ হাজার ৮১৪ ভোট। ফলে ৩৬ হাজার ৯৮৭ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন ডা. টিপু।

নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটারদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ফলাফল ঘোষণার পর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল, সমাবেশ ও আনন্দ-উল্লাসের মাধ্যমে বিজয় উদযাপন করেন। এ সময় নেতাকর্মীরা নবনির্বাচিত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিজয়ের প্রতিক্রিয়ায় ডা. ইকরামুল বারী টিপু বলেন, “এই বিজয় মান্দাবাসীর বিজয়। আমি সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে মান্দাকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ