ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনের প্রাথমিক ফলাফলে আশাবাদী জামায়াত, দেশপ্রেম ও প্রবাসীদের অধিকারের ওপর গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক রিপোর্ট
অনলাইন ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের প্রাথমিক ফলাফলে আশাবাদী জামায়াত, দেশপ্রেম ও প্রবাসীদের অধিকারের ওপর গুরুত্বারোপ
ছবি: সংগৃহীত

নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করার পর অধিকাংশ আসনেই নিজেদের প্রার্থীরা এগিয়ে থাকার আভাস পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের বর্তমান পরিস্থিতি ও দলের অবস্থান নিয়ে কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন কেন্দ্র থেকে আসা প্রাথমিক তথ্যে ইতিবাচক সংকেত পাওয়া গেলেও পূর্ণাঙ্গ ফলের জন্য দেশবাসীকে আরও কিছুটা সময় ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের আস্থার ওপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে অধিকাংশ স্থানেই আমাদের প্রার্থীরা ভালো অবস্থানে রয়েছেন। তবে এই প্রাথমিক আভাসকে এখনই চূড়ান্ত নিশ্চয়তা হিসেবে দেখার সুযোগ নেই। আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্যক্তিগত বা দলীয় স্বার্থের চেয়ে দেশের বৃহত্তর স্বার্থই আমাদের কাছে সবসময় অগ্রাধিকার পাবে।”

দলের ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে জামায়াত আমির উল্লেখ করেন যে, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটিকে বহুবার প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে এবং একাধিকবার নিষিদ্ধ করা হয়েছে। দলের শীর্ষস্থানীয় নেতাদের অবদান স্মরণ করে তিনি বলেন, চড়াই-উতরাইয়ের মাঝেও জামায়াতে ইসলামী কখনো তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, দলের হাল ধরা অনেক নেতা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, আবার অনেকে জুলুমের শিকার হয়ে বিদায় নিয়েছেন।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিয়ে সন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ ও প্রবাসীরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এবার প্রবাসীরা তাদের অধিকার প্রয়োগ করতে পেরেছেন। জাতীয় অর্থনীতি ও উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্যান্য নাগরিক অধিকার পাওয়ার পথও প্রশস্ত হবে।”

প্রবাসীদের কল্যাণে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও যোগ করেন, রাষ্ট্র যদি প্রবাসীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করে, তবে তারাও দেশের কল্যাণে নিজেদের সর্বোচ্চ বিলিয়ে দেবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনের প্রাথমিক ফলাফলে আশাবাদী জামায়াত, দেশপ্রেম ও প্রবাসীদের অধিকারের ওপর গুরুত্বারোপ

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ