ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেট-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, উপস্থিতি ধীরে বাড়ছে

ভোটকেন্দ্রর স্থির চিত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনের ওসমানীনগর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়।

সকাল থেকে কেন্দ্রগুলোতে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা ১টা পর্যন্ত ধীরে ধীরে ভোটার উপস্থিতি বাড়তে দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দিনের দ্বিতীয়ভাগে নারী-পুরুষ ভোটারদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও আনসার ভিডিপি সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— মাহবুবুর রহমান চৌধুরী (জাতীয় পার্টি)-লাঙ্গল প্রতীক, মোছা. তাহসিনা রুশদীর লুনা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি)-ধানের শীষ প্রতীক, মুহাম্মদ মুনতাছির আলী (খেলাফত মজলিস)-দেয়াল ঘড়ি প্রতীক, মো. আমির উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)-হাতপাখা প্রতীক, মো. মুজিবুল হক (গণফোরাম)-সূর্য প্রতীক।

ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিলেট-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, উপস্থিতি ধীরে বাড়ছে

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনের ওসমানীনগর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়।

সকাল থেকে কেন্দ্রগুলোতে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা ১টা পর্যন্ত ধীরে ধীরে ভোটার উপস্থিতি বাড়তে দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দিনের দ্বিতীয়ভাগে নারী-পুরুষ ভোটারদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও আনসার ভিডিপি সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— মাহবুবুর রহমান চৌধুরী (জাতীয় পার্টি)-লাঙ্গল প্রতীক, মোছা. তাহসিনা রুশদীর লুনা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি)-ধানের শীষ প্রতীক, মুহাম্মদ মুনতাছির আলী (খেলাফত মজলিস)-দেয়াল ঘড়ি প্রতীক, মো. আমির উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)-হাতপাখা প্রতীক, মো. মুজিবুল হক (গণফোরাম)-সূর্য প্রতীক।

ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ