ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাহুবলে যৌথ বাহিনীর বিশাল মহড়া, নির্বাচনী মাঠে কঠোর প্রশাসন

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের বাহুবল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে রাজপথে নেমেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ইউনিয়নে পরিচালিত হয়েছে একটি বিশাল নিরাপত্তা মহড়া।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম এবং বাহুবল উপজেলা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ফয়সালের নেতৃত্বে এ সমন্বিত অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি শক্তিশালী বহর অংশ নেয়।

মহড়াটি বাহুবল বাজার এলাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে মিরপুর বাজার, ডুবাই বাজার, পুটিজুরী, নতুন বাজার, কামাইছড়া, রশিদপুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতিতে এলাকায় ব্যাপক নিরাপত্তার আবহ তৈরি হয়।

মহড়াকালে যৌথ বাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা, বিশৃঙ্খলা কিংবা সহিংসতা কঠোর হাতে দমন করা হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বরদাস্ত করা হবে না। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে জন্য যৌথ বাহিনীর টহল ও অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসন সূত্র জানায়, নির্বাচন পর্যন্ত বাহুবল উপজেলায় যৌথ বাহিনীর টহল, চেকপোস্ট ও নজরদারি আরও জোরদার করা হবে। এছাড়া দেশব্যাপী নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে এ ধরনের মহড়া চলমান রয়েছে, যাতে ভোটাররা নিরাপদে অংশগ্রহণ করতে পারেন।

এ ঘটনা নির্বাচনী পরিবেশকে আরও শান্তিপূর্ণ করার প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে হবিগঞ্জের মতো সংবেদনশীল এলাকায়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাহুবলে যৌথ বাহিনীর বিশাল মহড়া, নির্বাচনী মাঠে কঠোর প্রশাসন

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ