জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে রাজধানীসহ বড় শহরগুলোতে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। ভোট দিতে যাওয়ার উদ্দেশ্যে রাজধানী ছাড়ছে মানুষ, যা প্রায় ঈদের উৎসবের দৃশ্যের মতো মনে হচ্ছে। বাসস্ট্যান্ডগুলোতে দূরপাল্লার বাস ধরার জন্য ভিড় লেগে আছে, অনেকেই পরিবারের সঙ্গে অপেক্ষা করছেন। কিছু মানুষ পিকআপ বা ট্রাকে দলবেঁধে বাড়ির পথে রওনা হয়েছেন। তবে ভাড়া বেশি নেওয়ার অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হলেও অনেকেই আগেভাগেই রওনা হয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের মতো চিরচেনা দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে।
পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার থেকে ভিড় আরও বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ। কমলাপুর রেলস্টেশনেও ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রীরা জানান, কয়েক বছর পর ভোট দেয়ার এই উৎসবমুখর সুযোগে সবাই নিজ এলাকায় ফিরে যাচ্ছেন।
ঢাকা ও গাজীপুরে দেশের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ চাকরি বা ব্যবসার কারণে বসবাস করেন। তবে তাদের স্থায়ী ঠিকানা গ্রামে। গত ১৭ বছর ধরে ভোট দিতে পারেননি অনেক মানুষ। এবার তারা নিজের স্থায়ী ঠিকানায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে চাইছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রাক্কালে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য মঙ্গলবারও (১০ ফেব্রুয়ারি) ছুটি দেওয়া হয়েছে। এই সুযোগে মানুষ ভোট দিতে এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন