বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ, আর দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছে মেগাসিটি ঢাকা। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৮৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এই বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
একই সময়ে ২৬৩ স্কোর নিয়ে ভারতের দিল্লি দ্বিতীয় অবস্থানে রয়েছে। পাকিস্তানের লাহোর শহরের স্কোর ২১৯, যা তৃতীয় অবস্থানে। কুয়েত সিটির স্কোর ২০৪ নিয়ে চতুর্থ এবং ভারতের কলকাতা শহরের স্কোর ১৯৭ নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
বিশেষজ্ঞরা জানান, খুব অস্বাস্থ্যকর বায়ুমানের সময় শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখা উচিত, কারণ এই ধরনের দূষিত বাতাস দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন