ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পঞ্চগড়ে ১৫ হাজারের বেশি নারীর উপস্থিতিতে জামায়াতের নির্বাচনী গণমিছিল

সোহাগ হোসেন
সোহাগ হোসেন দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

পঞ্চগড়ে ১৫ হাজারের বেশি নারীর উপস্থিতিতে জামায়াতের নির্বাচনী গণমিছিল
নির্বাচনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় ১৫ হাজারের বেশি নারী কর্মীর অংশগ্রহণে নির্বাচনী গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় দেবীগঞ্জ পৌরসভার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিল চলাকালে প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে বিপুলসংখ্যক নারী কর্মীর উপস্থিতি দেখা যায়।

মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নারী কর্মীরা দলীয় স্লোগানে আশপাশের এলাকা মুখরিত করে তোলেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নারী কর্মীদের অংশগ্রহণে মিছিলটি এক বিশাল জনসমাগমে পরিণত হয়।

মিছিল শেষে পায়রা চত্বরের পাশের এরশাদ মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মিছিলে অংশ নেওয়া ত্রিশোর্ধ্ব রাবেয়া বেগম বলেন, অনেক নারী কর্মী শিশু সন্তানকে কোলে নিয়েই কর্মসূচিতে অংশ নিয়েছেন। শিশুদের দুষ্টুমি, আবদার কিংবা সামান্য অসুস্থতাও তাদের প্রচারণায় অংশ নিতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সংসারের কাজ শেষ করেই তারা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দেন।

নূরজাহান নামে আরেক নারী কর্মী বলেন, এ ধরনের কর্মসূচি নারীদের রাজনৈতিক সচেতনতা বাড়াচ্ছে এবং রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসেন, দেবীগঞ্জ পৌর জামায়াতের পরিচালক আমির হোসেন, সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, দেবীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদ হাসান এবং দেবীগঞ্জ উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মশিউর রহমান। সভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

উল্লেখ্য, পঞ্চগড়-২ সংসদীয় আসনটি দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে গঠিত। এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সফিউল আলম (সফিউল্লাহ সুফি) এবং বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পঞ্চগড়ে ১৫ হাজারের বেশি নারীর উপস্থিতিতে জামায়াতের নির্বাচনী গণমিছিল

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ