আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। ধানের শীষ কোনো সাধারণ প্রতীক নয়। ধানের শীষ মানে মানুষের অধিকার, ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং মাথা উঁচু করে বাঁচার শক্তি। আজ জনগণের ভোটাধিকার হুমকির মুখে। এই সময় ভয় নয়, প্রয়োজন সাহস।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিলেটের বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার প্রবাসী চত্বর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের একটি ভোট ইতিহাস বদলে দিতে পারে। ধানের শীষে একটি ভোট দেশকে বদলে দিবে। ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। ভোটের দিন শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবেন এবং কারো ফাঁদে পা দেবেন না।”
এ সময় তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই। জনগণের শক্তিতেই অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে বিজয় আসবে।”
তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, সিলেট-২ আসনের সকল সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং উন্নয়ন প্রয়োজনীয় ক্ষেত্রগুলো নির্বাচিত হলে প্রথম বছরেই বাস্তবায়ন করা হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী এই সভায় মিছিল সহকারে আসার পথে হঠাৎ করে মৃত্যুবরণ করেছেন। এই দুঃসংবাদ আমাদের সবাইকে কাঁদিয়েছে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।”
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক লিলু মিয়া ও উপজেলা যুবদলের আহ্বায়ক সামসুল ইসলাম সভার সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম, ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও ছোট ছেলে লাবীব শারার।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌছ খান, সাবেক সহসভাপতি আব্বাস আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, তোফাজ্জল আলম তোফায়েল, আবদুল কুদ্দুছ, সেবুল মিয়া, মুমিন খান মুন্না, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, ইউনিয়ন বিএনপি নেতা জামাল উদ্দিন, ইসমাইল খান, শিহাব আহমদ, আনিসুজ্জামান খান, আলতাব আলী, আব্দুস সহিদ, পৌর কৃষক দলের আহ্বায়ক নুর আলী এবং পৌর যুবদলের আহ্বায়ক শাহ্ আমির উদ্দিন।
জনসভা চলাকালীন দুপুর থেকে পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র সহ বিশাল মিছিল নিয়ে সভায় যোগ দেন। মূল মঞ্চের পাশে প্রবাসী নেতাদের জন্য পৃথক একটি মঞ্চ তৈরি করা হয়। অর্ধশতাধিক প্রবাসী এবং হাজার হাজার নেতাকর্মী সমর্থক “ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই” ও “ধানের শীষ” স্লোগানে পুরো এলাকা মুখরিত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন