সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী তাহসিনা রুশদীর ধানের শীষ প্রতিক সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সোহেল আহমেদ চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্বনাথ পৌরসভার নতুন বাজার এলাকায় জনসভাস্থলের কাছে সোহেল আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা নেতাকর্মী এবং আত্মীয়স্বজন তাঁকে দ্রুত দক্ষিণ সুরমা নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহেল আহমেদ চৌধুরী রাজনৈতিক জীবনে দীর্ঘকাল জড়িত ছিলেন। তিনি বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং সিলেট জেলা বিএনপির নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক এবং সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার আগে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা করছিলেন। নির্বাচনী জনসভাস্থলে পৌঁছার কিছুক্ষণ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আশেপাশের নেতারা দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করেন, কিন্তু তিনি বাঁচানো সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও সোহেল আহমেদ চৌধুরীর মৃত্যুতে নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন। বিশ্বনাথের বিভিন্ন প্রান্তে শোকের ছায়া নেমেছে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।
উল্লেখ্য, সোহেল আহমেদ চৌধুরী স্থানীয় রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তাঁর রাজনৈতিক জীবন শুধু স্থানীয় উন্নয়ন কার্যক্রমে নয়, এলাকার মানুষের মধ্যে সমবায় ও নেতৃত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন