ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান- দবিবুর রহমান

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান- দবিবুর রহমান
দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান- দবিবুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনের ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাও দবিবুর রহমান বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হলে জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ধুনট শহীদ মিনার চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দবিবুর রহমান বলেন, “সারাদেশে ধারাবাহিকভাবে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। পেশিশক্তি প্রয়োগ করে কখনো মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায় না। যারা চাঁদাবাজির মাধ্যমে রাজনীতি করে, তারা চাঁদাবাজি বন্ধ করবে-এ কথা জনগণ বিশ্বাস করে না।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ এখন সন্ত্রাস, দুর্নীতি ও অনৈতিকতার রাজনীতি থেকে মুক্তি চায়। জনগণ সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব খুঁজছে। এবার কোনো ভয়ভীতি বা ষড়যন্ত্র দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবে না। দেশের মানুষ এখন সচেতন, তাদের আর বোকা বানানো যাবে না।”

দবিবুর রহমান দাবি করেন, “সারাদেশে পরিবর্তনের সুর স্পষ্ট। জনগণ আর মুখের কথা নয়, বাস্তব ও ন্যায়ভিত্তিক রাজনীতি দেখতে চায়। এই প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীই একমাত্র নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান- দবিবুর রহমান

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনের ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাও দবিবুর রহমান বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হলে জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ধুনট শহীদ মিনার চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দবিবুর রহমান বলেন, “সারাদেশে ধারাবাহিকভাবে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। পেশিশক্তি প্রয়োগ করে কখনো মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায় না। যারা চাঁদাবাজির মাধ্যমে রাজনীতি করে, তারা চাঁদাবাজি বন্ধ করবে-এ কথা জনগণ বিশ্বাস করে না।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ এখন সন্ত্রাস, দুর্নীতি ও অনৈতিকতার রাজনীতি থেকে মুক্তি চায়। জনগণ সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব খুঁজছে। এবার কোনো ভয়ভীতি বা ষড়যন্ত্র দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবে না। দেশের মানুষ এখন সচেতন, তাদের আর বোকা বানানো যাবে না।”

দবিবুর রহমান দাবি করেন, “সারাদেশে পরিবর্তনের সুর স্পষ্ট। জনগণ আর মুখের কথা নয়, বাস্তব ও ন্যায়ভিত্তিক রাজনীতি দেখতে চায়। এই প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীই একমাত্র নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ