দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের ফলে তারা নিজ নিজ পদসহ দলের সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদউল্লাহ এবং সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুলের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য রাশেদুল ইসলাম টিটন এবং গৈলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সেলিমুল ইসলাম সেলিমকে বহিষ্কার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
দলীয় সূত্র জানায়, চলমান নির্বাচনী প্রক্রিয়ায় ধানের শীষ প্রতীকের দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে বহিষ্কৃত নেতারা স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের পক্ষে প্রকাশ্যে তৎপরতা চালান- এমন অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও অস্বস্তি তৈরি হয়।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশীর আহম্মেদ পান্না বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করে গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।” তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভিন্ন অবস্থান নিলে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন