ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরানের মানবাধিকার কর্মীর বিরুদ্ধে কঠোর রায়

শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির সাড়ে ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির সাড়ে ৭ বছরের কারাদণ্ড
ইরানের মানবাধিকার কর্মী এবং শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি

ইরানের বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে দেশটির এক আদালত প্রায় সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছে। এই রায়ের বিষয়টি তাঁর আইনজীবী ও সমর্থক একটি সংগঠন নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এবং ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য প্রচার করেছে।

নার্গিস মোহাম্মাদির আইনজীবী মোস্তাফা নিলি জানান, ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্র’ অভিযোগে তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, ‘রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডা চালানোর’ অভিযোগে আরও দেড় বছরের সাজা যুক্ত করা হয়েছে। এর ফলে মোট কারাদণ্ড দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাত বছর।

আদালতের রায়ে আরও বলা হয়েছে, নার্গিস মোহাম্মাদিকে পূর্ব ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের খোসফ শহরে দুই বছরের জন্য নির্বাসনে পাঠানো হবে। একই সঙ্গে তাঁর ওপর দুই বছরের দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আইনজীবী মোস্তাফা নিলি জানান, এই রায় এখনও চূড়ান্ত নয় এবং উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নার্গিস মোহাম্মাদির গুরুতর স্বাস্থ্য সমস্যা বিবেচনায় নিয়ে চিকিৎসার স্বার্থে তাঁকে সাময়িক জামিনে মুক্তি দেওয়া হতে পারে।

উল্লেখযোগ্য, কারাগারে আটক অবস্থায় নিজের পরিস্থিতি এবং আইনজীবী ও পরিবারের সঙ্গে টেলিফোনে যোগাযোগে বাধার প্রতিবাদে গত ২ ফেব্রুয়ারি অনশন শুরু করেছিলেন নার্গিস মোহাম্মাদি। তাঁর প্রতিষ্ঠিত নার্গিস ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, অনশন শুরু হওয়ার ষষ্ঠ দিনে তিনি তা স্থগিত করেছেন। তবে বিবৃতিতে সতর্ক করে উল্লেখ করা হয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখনও অত্যন্ত উদ্বেগজনক।

মানবাধিকার আন্দোলনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন নার্গিস মোহাম্মাদি। তিনি ইরানের দ্বিতীয় নারী হিসেবে এই সম্মান অর্জন করেন। এর আগে, ২০০৩ সালে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আরেকজন ইরানি মানবাধিকার কর্মী শিরিন এবাদি।

সূত্র : এএফপি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির সাড়ে ৭ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ