ঢাকার আমিনবাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ইয়াবা, গাঁজা ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সেনা সূত্রে জানা যায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ বীরের অধীন হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় সন্দেহজনকভাবে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ক্রেতারা পালিয়ে যায় বলে সেনা সূত্র জানিয়েছে।
আটক ব্যক্তির কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২ লাখ ৫৭ হাজার ৬২২ টাকা—যা মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে—এবং অপরাধমূলক তথ্য সংবলিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম জহুরুল হোসেন (৬৫)। তিনি চান মিয়ার পুত্র এবং আমিনবাজার এলাকার বাসিন্দা। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থার জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন