ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হিরো আলমের ইঙ্গিতপূর্ণ মন্তব্য

নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী
কনটেন্ট ক্রিয়েটর - হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, এবারের নির্বাচনে তার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী। রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তবে কোন প্রার্থীকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।

হিরো আলম এর আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। শেষ মুহূর্তে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা জমা দেননি।

বিভিন্ন সময়ে নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকা হিরো আলমের এ মন্তব্য নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে। বিশেষ করে ঢাকা-৮ আসন এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ আসনে প্রার্থী হতে চেয়েছিলেন সন্ত্রাসীদের গুলিতে নিহত ওসমান হাদি। পরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী মনোনয়ন পান।

ঢাকা-৮ আসনের আরেক আলোচিত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচনের শুরু থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাসের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও কথার লড়াই চলছে। এছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী মডেল মেঘনা আলম মাথায় মুকুট পরে প্রচারণা চালিয়ে আলোচনায় আসেন।

সব মিলিয়ে ঢাকা-৮ আসনে অন্তত ১১ জন প্রার্থী রয়েছেন বলে জানা গেছে, যা আসনটিকে এবারের নির্বাচনের অন্যতম আলোচিত কেন্দ্রে পরিণত করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, এবারের নির্বাচনে তার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী। রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তবে কোন প্রার্থীকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।

হিরো আলম এর আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। শেষ মুহূর্তে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা জমা দেননি।

বিভিন্ন সময়ে নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকা হিরো আলমের এ মন্তব্য নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে। বিশেষ করে ঢাকা-৮ আসন এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ আসনে প্রার্থী হতে চেয়েছিলেন সন্ত্রাসীদের গুলিতে নিহত ওসমান হাদি। পরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী মনোনয়ন পান।

ঢাকা-৮ আসনের আরেক আলোচিত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচনের শুরু থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাসের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও কথার লড়াই চলছে। এছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী মডেল মেঘনা আলম মাথায় মুকুট পরে প্রচারণা চালিয়ে আলোচনায় আসেন।

সব মিলিয়ে ঢাকা-৮ আসনে অন্তত ১১ জন প্রার্থী রয়েছেন বলে জানা গেছে, যা আসনটিকে এবারের নির্বাচনের অন্যতম আলোচিত কেন্দ্রে পরিণত করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ