ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নিরাপত্তা চেয়ে থানায় জিডি

এনসিপি'র আখতার হোসেনকে হত্যার হুমকি

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপি'র আখতার হোসেনকে হত্যার হুমকি
১১ দলীয় জোট প্রার্থী ও এনসিপি'র সদস্য সচিব - আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রংপুর-৪ আসন থেকে ১১ দলীয় জোট সমর্থিত ও এনসিপির মনোনীত প্রার্থী। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সময় একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মুঠোফোনে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং পরে কলটি কেটে দেওয়া হয়।

জিডিতে আরও বলা হয়, ওই অপরিচিত নম্বরের ব্যক্তির মাধ্যমে তার কিংবা পরিবারের যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে।

এদিকে একই দিন এক ভিডিওবার্তায় হুমকির বিষয়টি নিশ্চিত করে আখতার হোসেন বলেন, ভয় দেখিয়ে রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না। জনগণের সমর্থন নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং কোনো হুমকিতে পিছপা হবেন না।

তিনি আরও বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে আদর্শ ও কর্মসূচি দিয়ে। হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতিতে জনগণ বিশ্বাস করে না। সারা দেশের মতো তার নির্বাচনী এলাকাতেও শাপলা কলি প্রতীকের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, ফোনে তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং নির্বাচন শেষে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এনসিপি'র আখতার হোসেনকে হত্যার হুমকি

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ