রবিবার প্রকাশিত প্রতিবেদনে সামা টিভি জানায়, ইসলামাবাদে এক বক্তব্যে জারদারি সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই একক কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়; এটি একটি যৌথ বৈশ্বিক দায়িত্ব।
প্রেসিডেন্ট জারদারি জানান, বিশ্বের বিভিন্ন সরকার, নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহানুভূতি পাকিস্তানের জনগণ এবং সন্ত্রাসের শিকার পরিবারের জন্য সাহস ও প্রেরণার উৎস হিসেবে কাজ করছে।
তিনি বলেন, একা কোনো দেশ সন্ত্রাসবাদ নির্মূল করতে পারে না। পাকিস্তানের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, যখন সন্ত্রাসী গোষ্ঠী সীমান্তের বাইরে আশ্রয় বা সহায়তা পায়, তখন সাধারণ ও নিরীহ মানুষই তার ক্ষতি ভোগ করে।
জারদারি অভিযোগ করেন, কিছু প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ দিয়েছে। তিনি আরও বলেন, কেউ কেউ আর্থিক, প্রযুক্তিগত এবং সামরিক সহায়তাও প্রদান করেছে, যা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে গুরুতরভাবে প্রভাবিত করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন