রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রচারমাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরোপ নিয়ে রাশিয়ার অবস্থান তুলে ধরেছেন। রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, তিনি স্পষ্ট করে বলেছেন যে ইউরোপের কোনো অংশে আক্রমণের কোনো পরিকল্পনা রাশিয়ার নেই এবং এমন পদক্ষেপ নেওয়ার কোনো কারণও তারা দেখছে না।
ল্যাভরভ বলেন, ইউরোপ যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাস্তবায়ন করে এবং আক্রমণ শুরু করে, তবে রাশিয়া পূর্ণাঙ্গ সামরিক প্রতিক্রিয়া দেখাবে। তার বক্তব্যে ইউরোপের প্রতি সরাসরি আক্রমণাত্মক উদ্দেশ্য অস্বীকার করা হলেও সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে শক্ত প্রতিশোধের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে বছরের শেষ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের বক্তব্য দেন। তিনি বলেন, রাশিয়া পশ্চিমাদের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত নয়, তবে পশ্চিমা দেশগুলো ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে।
পুতিন আরও বলেন, রাশিয়া কখনো ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়নি। তবে ইউরোপ যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেয়, তাহলে রাশিয়া তাৎক্ষণিকভাবে প্রতিশোধ নিতে প্রস্তুত—এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় বলেও সতর্ক করেন তিনি।
রাশিয়ার এসব বক্তব্য ইউরোপ-রাশিয়া সম্পর্কের উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন