বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের হাতে বাংলাদেশ কী নিরাপদ হতে পারে? তারা দায়িত্ব কীভাবে নিতে পারে?
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দেবদারু তলায় বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচনটি পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন। আপনারা কি অতীতে ফিরে যাবেন, নাকি সামনের দিকে এগিয়ে যাবেন? আপনারা কি স্বাধীনতার বিরোধীদের পক্ষে যাবেন, নাকি যারা স্বাধীনতার পক্ষে তাদের পক্ষে যাবেন? আমরা যদি এই দেশকে রক্ষা করতে চাই, আমরা যদি এ দেশের মানুষকে রক্ষা করতে চাই, আমরা যদি এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আমার দল বিএনপি স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন জিয়াউর রহমান। আমার নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন আপসহীনভাবে সংগ্রাম করেছেন। এই নেত্রী পার্লামেন্টে ডেমোক্রেসি নিয়ে এসেছেন। এই নেত্রী আমাদের মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করে দিয়েছেন। এই নেত্রীর আমলেই বাংলাদেশের অর্থনীতি উপরের দিকে যাচ্ছিল। বিএনপি পারে একটি স্থিতিশীল অর্থনীতি দিতে, মানুষের চাহিদা পূরণ করতে এবং দেশকে সামনের দিকে নিয়ে যেতে। জামায়াতে ইসলামীর সেই অভীষ্ট অতীতেও ছিল না এবং ভবিষ্যতেও তারা পারবে না।
এ সময় জনসভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ অন্যান্য নেতাকর্মীরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন