ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পদবি ব্যবহার করে বিপাকে ফেনী-৩ আসনের প্রার্থী

ভুয়া ডা. পদবি ব্যবহারে জামায়াত প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ভুয়া ডা. পদবি ব্যবহারে জামায়াত প্রার্থীকে শোকজ
ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থী - মোহাম্মদ ফখরুদ্দিন মানিক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-৩ আসনের (সোনাগাজী–দাগনভুঁঞা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপালনকারী যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এই নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক লিফলেট, ব্যানার ও ফেস্টুনে তাঁর নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন। তবে তাঁর দাখিল করা নির্বাচনী হলফনামায় এই পদবি উল্লেখ নেই। বিষয়টি সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।

নোটিশে আরও বলা হয়, এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ কারণে মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে আগামী ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের সঙ্গে গণমাধ্যম থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভুয়া ডা. পদবি ব্যবহারে জামায়াত প্রার্থীকে শোকজ

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-৩ আসনের (সোনাগাজী–দাগনভুঁঞা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপালনকারী যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এই নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক লিফলেট, ব্যানার ও ফেস্টুনে তাঁর নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন। তবে তাঁর দাখিল করা নির্বাচনী হলফনামায় এই পদবি উল্লেখ নেই। বিষয়টি সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।

নোটিশে আরও বলা হয়, এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ কারণে মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে আগামী ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের সঙ্গে গণমাধ্যম থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ