ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এবারের গণভোটের মূল প্রশ্ন হলো—কে সংস্কার চায় আর কে চায় না। তিনি উল্লেখ করেন, দেশ যেভাবে ইতিপূর্বে চালানো হয়েছিল, সেই শাসনব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। যারা দেশের উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংস্কারের পক্ষে, তাদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমরা সবাই সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেব।”
বক্তব্যে তিনি তরুণ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের নেতা তারেক রহমান আধুনিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধি। আমরা চাই দেশের নেতৃত্বে এমন একজন তরুণ আসুক, যিনি নতুন চিন্তা নিয়ে দেশকে এগিয়ে নেবেন।” আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের মাহেন্দ্রক্ষণ হিসেবে অভিহিত করেন তিনি।
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে আশ্বস্ত করে বিএনপি মহাসচিব বলেন, “আমি সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের জান-মালের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আপনারা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।”
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান ও রাষ্ট্র সংস্কারের ওপর প্রস্তাবিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন