ইরানের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবুও দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে পিছু হটবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) তেহরানে আয়োজিত এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আরাগচি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম পরিচালনা করা ইরানের অধিকার এবং কোনো শক্তির মাধ্যমেই এই অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয়।
মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন এবং ওয়াশিংটনের সামরিক হুমকির বিষয়েও কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন আরাগচি। তিনি বলেন, আমেরিকার এই সামরিক আস্ফালন ইরানকে ভীত করতে পারবে না। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে রাজি করাতে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দেওয়ার পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিংকনসহ একাধিক যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েন করেছেন।
আরাগচির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন গত শুক্রবারই ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ইরানের পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনার গুঞ্জন থাকলেও আরাগচির আজকের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, নিজেদের পারমাণবিক সক্ষমতা ও অধিকারের প্রশ্নে কোনো ধরনের আপস করবে না ইরান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন