গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের সমর্থনে রবিবার সকাল মুকসুদপুরে ব্যাপক জনসমাগমে নির্বাচনী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি মুকসুদপুর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা ফুটবল প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং আশরাফুল আলমের মুক্তি ও নির্বাচনে বিজয় কামনা করেন।
র্যালিতে উপস্থিত সমর্থকরা জানান, কারাবন্দী থাকা সত্ত্বেও আশরাফুল আলম সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তারা স্মরণ করান, তিনি অতীতে তিনবার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিপুল ভোটে জয়ী হয়েছেন। সমর্থকরা আশা প্রকাশ করেন, এই নির্বাচনে তার জনগণের ভালোবাসা ও সমর্থন আবারও জয় নিশ্চিত করবে।
র্যালি শেষে আশরাফুল আলমের ১৫ বছর বয়সী ছেলে সায়াদ বলেন, “আপনাদের ভালোবাসা একজন সন্তান হিসেবে আমি গভীরভাবে অনুভব করেছি। আমার বাবা বর্তমানে মিথ্যা মামলায় কারাবন্দী- এ বিষয় মুকসুদপুর-কাশিয়ানীবাসী অবগত। ইনশাআল্লাহ, আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তার মাধ্যমে আমার বাবা, আপনার ভাইকে মুক্ত করে আনবো।”
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে রাজনৈতিক উত্তেজনা ও আলোচনার মাত্রা বাড়ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন