ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম ও চরমোনাই পীর

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম ও চরমোনাই পীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটকে কেন্দ্র করে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৃথকভাবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দুই রাজনৈতিক নেতা। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এই ভাষণগুলো সম্প্রচার করা হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রেস উইং জানিয়েছে, সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। নির্বাচনের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশে তিনি তার দলের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরবেন।

এর আগে সন্ধ্যা ৬টায় ভাষণ দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তার রেকর্ড করা ভাষণটিও বিটিভিতে সম্প্রচার করা হবে বলে নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচার করার কথা রয়েছে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেশবাসীর কাছে নিজেদের ম্যান্ডেট পৌঁছানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই বিটিভিতে এই ভাষণগুলোর আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম ও চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটকে কেন্দ্র করে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৃথকভাবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দুই রাজনৈতিক নেতা। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এই ভাষণগুলো সম্প্রচার করা হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রেস উইং জানিয়েছে, সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। নির্বাচনের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশে তিনি তার দলের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরবেন।

এর আগে সন্ধ্যা ৬টায় ভাষণ দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তার রেকর্ড করা ভাষণটিও বিটিভিতে সম্প্রচার করা হবে বলে নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচার করার কথা রয়েছে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেশবাসীর কাছে নিজেদের ম্যান্ডেট পৌঁছানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই বিটিভিতে এই ভাষণগুলোর আয়োজন করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ