ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় নিপাহ ভাইরাসে বছরের প্রথম মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

নওগাঁয় নিপাহ ভাইরাসে বছরের প্রথম মৃত্যু

নওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নারী (বয়স ৪০-৫০) গত ২৮ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি থেকে তার শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। ২৭ জানুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষার মাধ্যমে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, আক্রান্ত ওই নারী অসুস্থ হওয়ার কিছুদিন আগে কাঁচা খেজুরের রস পান করেছিলেন। তবে তার সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। মৃত্যুর খবরটি আইইডিসিআর নিশ্চিত করলেও স্থানীয় কর্তৃপক্ষ এখনও লিখিত প্রতিবেদন পায়নি। সতর্কতা হিসেবে ওই নারীর সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হয়েছে, তবে তাদের মধ্যে সংক্রমণের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

শীত মৌসুমে কাঁচা খেজুরের রস পানের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকে। তাই স্বাস্থ্য বিভাগ থেকে সাধারণ মানুষকে খেজুরের রস ফুটিয়ে পান করার অথবা কাঁচা রস পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় নিপাহ ভাইরাসে বছরের প্রথম মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নারী (বয়স ৪০-৫০) গত ২৮ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি থেকে তার শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। ২৭ জানুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষার মাধ্যমে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, আক্রান্ত ওই নারী অসুস্থ হওয়ার কিছুদিন আগে কাঁচা খেজুরের রস পান করেছিলেন। তবে তার সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। মৃত্যুর খবরটি আইইডিসিআর নিশ্চিত করলেও স্থানীয় কর্তৃপক্ষ এখনও লিখিত প্রতিবেদন পায়নি। সতর্কতা হিসেবে ওই নারীর সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হয়েছে, তবে তাদের মধ্যে সংক্রমণের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

শীত মৌসুমে কাঁচা খেজুরের রস পানের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকে। তাই স্বাস্থ্য বিভাগ থেকে সাধারণ মানুষকে খেজুরের রস ফুটিয়ে পান করার অথবা কাঁচা রস পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ